শহীদ জওয়ানের নামে রাস্তা - The News Lion

শহীদ জওয়ানের নামে রাস্তা




দি নিউজ লায়ন ; পুলওয়ামা কান্ডে শহীদ জওয়ান বাবলু সাঁতরার মূর্তির আবরণ উন্মোচন করার পাশাপাশি তার নামে রাস্তার নামকরণ করা হল। রবিবার উলুবেড়িয়া পৌরসভার ১১ নং ওয়ার্ডের চককাশিতে শহীদ জওয়ান বাবলু সাঁতরার মূর্তি উন্মোচন করেন বিধায়ক পুলক রায়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ইদ্রিস আলী, উলুবেড়িয়া পৌরসভার প্রসাশক অভয় দাস সহ অন্যান্যরা। উলুবেড়িয়া পৌরসভা সূত্রে খবর চেঙ্গাইল নেতাজি মোড় থেকে চককাশি ২ নং কলোনী গঙ্গার বাঁধ পর্যন্ত রাস্তার নাম বাবলু সাতরা সরনী করা হয়েছে।


এদিন মূর্তি উন্মোচন করে বিধায়ক পুলক রায় বলেন জওয়ান বাবলু সাঁতরা শহীদ হওয়ার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে মায়ের সঙ্গে কথা বলে পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছিলেন। তিনি অভিযোগ করেন ঘটনার পর এনআইএ ১৩ হাজার ৫০০ পাতার চার্জশিট জমা দিলেও এখনো পর্যন্ত দোষীরা শাস্তি পায়নি.। 


ঘটনায় নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে কিভাবে ৩০০ কেজি আরডিএক্স নিয়ে একটি গাড়ি ঘটনাস্থলে চলে এলো সেটা নিয়েও প্রশ্ন তোলেন বিধায়ক পুলক রায়। এদিনের সভামঞ্চ থেকে বিধায়ক পুলক রায় সমস্ত জওয়ানের সুরক্ষার দাবি জানান।


 এদিনের এই অনুষ্ঠানে বিধায়ক ইদ্রিস আলী বলেন ঘটনার পর থেকেই আমরা পরিবারের পাশে আছি এবং থাকব। উলুবেড়িয়া পৌরসভার শাসক অভয় দাস বলেন বাবলু সাঁতরা আমাদের দেশের গর্ব। সেই জওয়ানের জন্য কিছু করতে পেরে আমাদের ভালো লাগছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.